পুষ্পা (জাহাঙ্গীর খান) বলেছিল "ইউপি র আইপিএস যদি সিংহম হয় তাহলে আমি পুস্পা, ঝুকেগা নহি ..."
কলকাতা, ৮ জুন: পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফালতা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী জাহাঙ্গীর খানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ও দার্জিলিং জেলা পুলিশ। রবিবার ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন পানিট্যাঙ্কি বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তদন্তকারী সংস্থার দাবি, জাহাঙ্গীর খান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে STF ও দার্জিলিং পুলিশের যৌথ বাহিনী অভিযান চালিয়ে খারিবাড়ি থানার অন্তর্গত পানিট্যাঙ্কি বাজার থেকে তাঁকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফালতা থানায় জাহাঙ্গীর খানের বিরুদ্ধে জোরপূর্বক অর্থ আদায়, রাজনৈতিক হিংসা, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগে প্রায় সাতটি এফআইআর দায়ের রয়েছে। সাম্প্রতিক সময়ে ফালতা এলাকায় নির্বাচনী হিংসা ও অনিয়ম সংক্রান্ত বিভিন্ন অভিযোগের তদন্তেও তাঁর নাম উঠে আসে।
উল্লেখ্য, গত ২৬ মে কলকাতা হাইকোর্ট জাহাঙ্গীর খানের অন্তর্বর্তীকালীন আইনি সুরক্ষা প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে অভিযোগ। আদালতের নির্দেশের পর থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ।
জাহাঙ্গীর খানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ফালতা এলাকায় উত্তেজনা ছড়ায়। তাঁর কার্যালয় ও সমর্থকদের ঘিরে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনাও সামনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হবে। তদন্তকারীদের মতে, এই মামলার সঙ্গে জড়িত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাঁর জিজ্ঞাসাবাদ থেকে সামনে আসতে পারে।

Journalist खबरीलाल